দোহারে জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজার থেকে দুই হাজার তিনশত মিটার জব্দকৃত চায়না জাল শুক্রবার (২৪ সেপ্টম্বর) দুপুরে পুড়িয়ে  ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত চায়না জালের আনুমানিক বাজার মূল্য ছিল ৪ লক্ষ ১৪ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়পাড়া বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি (বাপ্পি)। এ সময় দুই হাজার তিনশত মিটার জাল জব্দ করা হয় এবং জাল বিক্রিতাদের সর্তক করা হয়।

সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি সাংবাদিকদের জানান,দোহারে নিষিদ্ধ চায়না জাল প্রস্তুত কারখানা, চায়না জাল বিক্রির স্থানে নিয়মিত মনিটরিং করা হবে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা পলি রানী দাস উপজেলা আনছার ও সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *