দোহারে জনতার হাতে দুই ভুয়া পুলিশ আটক

মো. কামাল হোসেন: ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পুলিশ পরিচয়ে হাবিব বেপারী নামের এক যুবককে অপহরণ চেষ্টাকালে সেলিম ও রেজাউল নামে দুই ভুয়া পুলিশকে আটক করেছেন স্থানীয়রা। এ সময় রিফাত নামের আরেক ভুয়া পুলিশ পালিয়ে যায়।

ভুয়া পুলিশ পরিচয়দানকারী রেজাউল উপজেলার বিলাসপুর ইউনিয়নের সিকান্দারের ছেলে এবং সেলিম একই এলাকার আশরাফ চোকদারের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার হরিচন্ডি এলাকার হাবিব বেপারী নামে এক যুবককে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা করে তিন যুবক। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানা পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *