দোহারে ছাত্রলীগ কর্মীর উদ্যোগে বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ গৃহীত তিনমাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে শুক্রবার ( ২৬ জুন) সকালে ব্যক্তিগত উদ্যোগে ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে বেশ কয়েকটি মসজিদ ও রাস্তাসহ আশেপাশের পরিত্যাক্ত জমিতে (বনজ, ভেষজ ও ফলদ) প্রজাতির গাছ রোপণ করেছেন সুতারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জিহাদ হোসেন।
তিনি জানান, আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে ছাএলীগের তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিজ এলাকায় চলমান রাখবো এবং এটি এই সময়ব্যাপী অব্যাহত থাকবে।

ছাত্রলীগ কর্মীর এমন উদ্যোগে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা জানান, সরকারের পাশাপাশি ও বিভিন্ন সংগঠনের মত ব্যক্তি উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করতে হবে। ছাত্রলীগ কর্মীদের এমন উদ্যোগ অন্যদেরকে উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *