দোহারে চোকদার বাড়ী কাসেমুল উলূম রহমানিয়া মাদরাসার পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার চোকদার বাড়ী কাসেমুল উলূম রহমানিয়া মাদরাসার পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ) সকালে মাদরাসা মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরষ্কার বিতরণ করা হয়। চোকদার বাড়ী মাদরাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি জনাব তাঁরা মিয়া চোকদারের সভাপতিত্বে ও মাওলানা আলমগীর হুসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদ চোকদার।
উদ্বোধন করেন চোকদার বাড়ীর মাদরাসার মুহতামিম, বিশিষ্ট লেখক, গবেষক ও সম্পাদক হযরত হাফেজ মাওলানা মুফতী ওমর ফারুক সাইফী। তিনি তার উদ্বোধনী আলোচনায় বলেন, যারা আল্লাহ তা’আলার দেওয়া মেধা ও শিক্ষার মূল্যায়ন অধিক পরিমান করবে, তারা সামগ্রিক কল্যাণ অধিক পরিমাণ পাবে। মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে হবে। মেধার মূল্যায়ন আমাদের সকলের করা উচিৎ।
তিনি আরও বলেন, সুশিক্ষাই জাতির মেরুদন্ড, যদি সেটা সঠিক ও সুন্দর হয়। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস। আমাদের মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এ জন্যই মেধাবী শিক্ষর্থীদের আমাদেরকে মূল্যায়ন করতে হবে, আজ যদি আমরা মেধাবীদের মূল্যায়ন করতে পারি তাহলে তারা প্রেরণায় উজ্জীবিত হয়ে আগামীতে আরও ভালো কিছু করবে বলে আশা করি।
এ সময় আরও উসপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আল আমিন আহনাফ, মাওলানা ইউনুস, ডা. আলী, দুদু মিয়া শেখ, ক্বারী ওমর ফারুক মোল্লা, হাসেম রাড়ী, ইদ্রীস শেখ, খবির হাওলাদার, মতলব শেখ, হাসেম রাড়ী, আব্দুল মালেক, মোশারফ ও আব্দুল্লাহসহ আরও অনেকে। মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন চোকদার বাড়ী মাদরাসার শিশু শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *