নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৯০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ। দোহার উপজেলার রায়পাড়া, কুসুমহাটি ও মাহমুদপুর ইউনিয়নে মোট ৩১৫ পরিবারকে এসকল উপকরণ দেয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
গুড নেইবারস দোহার সিডিপির ম্যানেজার বিপুল রেমা জানান, সরকারের পাশাপাশি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস্ বাংলাদেশ বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ীসহ আরও অন্যান্য উৎস থেকে সংগৃহীত স্থানীয় তহবিলের মাধ্যমে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বিগত সময়ে এই সংগঠন যেমন মানুষের পাশে ছিলো আগামীতেও পাশে থাকবে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ বলেন, করোনা যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি,আমরা যুদ্ধের মাঝামাঝি সময়ে আছি। তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সরকারের পাশাপাশি অন্যান্য সকল সংগঠণকে মানুষের পাশে সহায়তার প্রদান করতে। গুড নেইবারস্ বাংলাদেশ যে খাদ্য সহায়তা প্রদান করেছে এটি প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়ন। এছাড়া ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান সব সময় আপনাদের খবর রাখছেন। আপনাদের সবার জন্য খাদ্য সহায়তা আছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমজাদ হোসেন আজাদ, দোহার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জাহানারা আক্তার, গুড নেইবারস দোহার সিডিপির ম্যানেজার বিপুল রেমা, নুরুল আমিন কফিলসহ কমিউনিটি একশন টীম এর সদস্যরা।
