স্টাফ রিপোর্টার : দোহার উপজেলার নারিশা পশ্চিমচর আহমদিয়া ফোরকানিয়া মাদরাসা ঘরে পীরানে পীর দস্তগীর হযরত বড়পীর সৈয়দ মহিউদ্দিন আবদুল কাদের জি¦লানী (রহ.) স্মরণে ৩৪তম ইছালে ছওয়াব উপলক্ষে দোয়া ও ইফতার আয়োজন করা হয়েছে। গত শুক্রবার বাদ আছর এ অনুষ্ঠানের আয়োজন করেন মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান সত্যের খোঁজে কলাম লেখক বীরমুক্তিযোদ্ধা হাজী মো. ইব্রাহীম খলিল সবুজ। করোনা মহামারী, দারিদ্র মোচন, দুর্ভীক্ষ্য, ভেদাভেদ মুক্ত বিশে^ শান্তির বানী বয়ে আনুক এ আলোকে ব্যতিক্রম এ ধর্মীয় অনুষ্ঠানের আযোজন করা হয়।
অনুষ্ঠানে তাফসীল ও দোয়া পরিচালনা করেন মাওলানা আছলাম সাহেব। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাওলানা ফাহীম, প্রবীন ব্যক্তিত্ব মো. রমজান খালাসী, বীর মুক্তিযোদ্ধা মো. ফরহাদ হোসেন, মো. ছলিম খালাসী, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন, মো. মোতালেব খালাসী, মো. শফি উদ্দিন খালাসী, মো. মোক্তার হোসেন খালাসী, মো. মোতালেব হোসেন হিমেল, মো. হাসান আল মাহমুদ লিটন, মো. মিজানুর রহমান শিকদার, মাসুদ খালাসী ফনু, হেদায়েত উল্লাহ বেপারি, মাসুদ খালাসী, মো. নাসির উদ্দিন মাস্টার, মো. বেলাল হোসেন খালাসী, মো. উজ্জল খালাসী, সাংবাদিকদের মধ্যে, মো. কামরুল হাসান, মো. মাহাবুবুর রহমান টিপু, সোহেল রানা, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, মাওলানা শফিক আহমেদসহ এলাকার গন্যমান্য মুসল্লি-মুরব্বি-যুবসমাজের প্রায় ৫শতাধিক মানুষ উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
এসময় অনুষ্ঠানে রাষ্ট্রের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রীসহ দেশ ও জাতির জন্য শান্তি কামনা এবং বিশ^বাসীকে করোনা মহামারী থেকে মুক্তি চেয়ে দোয়া করা হয়।
