দোহারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় গলায় ফাঁস দিয়ে মো. রাজিব হোসেন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত শুক্রবার (২৬জুন) সকালে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয় আত্মহত্যা করে। নিহত মো. রাজিব হোসেন উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের সাদেক বেপারীর ছেলে।

পরিবার সূূত্রে জানা যায়, মো. রাজিব ঢাকায় ওয়েল্ডিংয়ের কাজ করত গত বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা থেকে বাড়িতে আসলে রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রাজিব । পরে সে রাতের কোনো একসময় সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মো. রাজিবকে ঘরের মধ্যে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং থানা প্রশাসনকে জানালে পুলিশ গিয়ে রাজিবের লাশ থানায় নিয়ে আসে।

দোহার থানার পিএসআই সুরুজ আল মামুন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *