দোহারে কুলছড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির সম্পন্ন

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় কুলছড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নে কারী আদম আলী রহ রাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
কুলছড়ি জামে মসজিদেও সভাপতি ইব্রাহীম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদেও পরিচালনায় বয়ান পেশ করেন আশুলিয়া আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদেও খতিব মুফতি খবিরজ্জিামান লাবিব, বাংলাদেশ মুজাহিদ কমিটির দোহার থানার সদও ও কুলছড়ি আশ্রাফুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি মাসুদুর রহমান, মৌলভী বোরহান উদ্দিন।
ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে নামাজ, রোজা ও নৈতিক জীবনযাপনের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। সমাজ থেকে অনৈতিকতা দূর করে ইসলামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার এ এস আই আজমাদ হোসেন, কারী জয়নাল আবেদীনসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে মাহফিলটি সম্পন্ন হয়।
মাহফিল শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *