মো.কামাল হোসেন : ঢাকার দোহারের ঐতিহ্যবাহী কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানজিংক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ । শিক্ষার্থীদের অবিভাবকরা এ ভোট প্রদান করেন।

নির্বাচনে মজনু আকন ৪৪১ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন। ৪২৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করছেন রবি মুন্সি। ৪২৪ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন আব্দুল হক মৃধা। আব্দুল হান্নান মৃধা ৩৯০ বোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দোহার উপজেলার আইসিটি অফিসার আব্দুল্লাহ আল বায়েজিদ
