দোহারে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠান

মো.কামাল হোসেন : দোহার উপজেলায় কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ১ জানুয়ারী কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ বই বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফারুক ই আজম, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন, পিয়ার হোসেন, কাউছার মোল্লা, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ. সোবহান, আবুল কালাম, হুমায়ুন কবির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *