দোহারে কারেন্ট জাল ও নিষিদ্ধ চায়না দোয়ারি জব্দ,আটক ১

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে অবৈধ ১১ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি উদ্ধার এবং কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে রাজিব (২৩) নামে এক জেলেকে আটক করে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি। আটককৃত জেলে রাজিব অরঙ্গাবাদ এলাকার মুনছুর বেপারীর ছেলে। তাকে নিয়মিত মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ নৌ-পুলিশের একটি দল পদ্মানদীতে অভিযানে চালিয়ে কারেন্ট জাল,চায়না দুয়ারি জব্দ এবং এ সময় নিষিদ্ধ কােেরন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে এক জেলেকে আটক করা হয় । যাহার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৩ হাজার টাকা। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহারের নির্দেশক্রমে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।
কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শামছুল আলম বলেন, দেশি প্রজাতির মা মাছসহ সব ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *