দোহারে কল্লোল শিল্পী গোষ্ঠীর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

মো. কামাল হোসেন: ঢাকার দোহার উপজেলায় কল্লোল শিল্পী গোষ্ঠীর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১২ মে )  বাদ মাগরিব  জয়পাড়া মাদরাসাতুর রহমান অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কল্লোল সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মো. আলমাছ হোসাইনের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন ইসলামী সংগীত শিল্পী কল্লোলে নির্বাহী পরিচালক নাকিব মাহমুদ, শিল্পী মুহাইমিনুল ইসলাম ফাহাদ, মাহমুদুল হাসান মুক্তার, উজ্জ্বল মাহমুদ, সানিম আশরাফ দোহারী, মাও. ওমর ফারুক আমেনী, মাও. জুনাইদ আল হাসান, মুফতি হাসান মাহমুদ খান, মাও. আবু মূসা সাহেব, হাফেজ খলিলুর রহমান, মাহমুদুল হাসান তাওহিদী, আমিরুদ্দিনসহ  বিশিষ্ট ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *