দোহারে কর্মহীন ও শ্রমজীবী মানুষের মাঝে ইস্টার্ন ব্যাংকের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দোহারে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (দোহার শাখা) পক্ষ থেকে মঙ্গলবার সকালে জয়পাড়া এলাকার কর্মহীন, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ৫০০ বস্তা ত্রাণ বিতরণ করা হয়েছে । বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এ সময় আলমগীর হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা যে এগিয়ে এসেছে, এভাবে ভবিষ্যতেও সামনে থেকে ভালো কাজে পাশে থাকবে বলে আশা করি। মাত্র ৫০০ প্যাকেট ৮টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় বিতরণ অনেক কঠিন। কিন্তু তবুও যে তারা এগিয়ে এসেছেন, এজন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমি একইসাথে আলমাস কমিশনারসহ এখানে উপস্থিত সবাইকে করোনাকালীন ক্রান্তিলগ্নে তাদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানাই।

ত্রাণসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ২০ কেজির একটি করে প্যাকেট দেওয়া হয়। প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল,আলু, লবণ, তেল, বিস্কুট, আটা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাজ্জাদ হোসেন সুরুজ, দোহার পৌরসভার কমিশনার আলমাস উদ্দিন, জয়পাড়া বাজার সেক্রেটারি দেলোয়ার মাঝি, ব্যাংকের শাখার ব্যবস্থাপক সাইদ মোহাম্মদ শরিফ উদ্দিন, তানভির উজ্জামানসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *