নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের আলোকিত রাইপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে এবং সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি প্রতি পালনে উদ্বুদ্ধ করতে মসজিদ ভিত্তিক প্রচারণা চালানো হচ্ছে। শুক্রবার (৩০ জুলাই) জুম্মার নামাজের পূর্বে রাইপাড়া ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে এ সতর্কমূলক প্রচারণা চালানো হয়েছে।
এসময় বর্তমান করোনা ভাইরাস সচেতনতায় জনসাধারণ কে সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়াসহ নানামূখী আলোচনা করেন পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দোহার শাখার বাংলাদেশ স্কাউটস এর কোষাধক্ষ্য মো. মিরাজ । পাশাপাশি আলোকিত রাইপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মুসল্লীদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

প্রচারণা শেষে টিম গঠনের মাধ্যমে পরবর্তী জুম্মা থেকে উপজেলার রাইপাড়ার প্রতিটি মসজিদে এ প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনটির সদস্যরা।
