মো.কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলায় গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে একই দিনে তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পল্লিবাজার এলাকা মো. এরশাদ আলি (৬৯) নামে এক ব্যক্তি জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭ টার দিকে তিনি মারা যান একই ইউনিয়নের খান বাড়িতে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন টিম লিডার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারীর, স্বেচ্ছাসেবক টিমের সমন্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, মাওলানা ওমর ফারুক, আলহাজ শহিদুল ইসলাম ভূঁইয়া, মাওলানা ইসমাইল বিন খলিল, মো. আব্দুল মালেক, মো. আমির হোসেন, মো. শিবলু প্রমুখ।
স্বেচ্ছাসেবক টিমের সমন্বায়ক মাওলানা যুবায়ের আহমাদ সাকী জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়ে আজ মাগরিবের পর থেকে আমাদের টিম প্রধান সুলাইমান বেপারীর নেতৃত্বে টিমের সদস্যদের নিয়ে ৩ জন মৃত ব্যক্তির, জানাযা ও দাফন কাজ সম্পন্ন করেছি।
তিনি আরও জানান প্রত্যেকটা উপজেলায় আমাদের স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। যেখানেই করোনায় আক্রান্ত মৃতদেহের জানাজা, দাফন কাফনের প্রয়োজন হবে প্রশাসন এবং সিভিল সার্জন অথবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চাহিদা পেশ করলেই এ সেবা দিতে আমরা সদা প্রস্তুত আছি ইনশা আল্লাহ।
