স্টাফ রিপোর্টারঃ দোহারের মুকসুদপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলে তার মরদেহটির কাফন-দাফন সম্পন্ন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা স্বেচ্ছাসেবক টিম। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলতলা বাজারের পাশ্ববর্তী খড়িয়া গ্রামের কারিগর কান্দায় আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান (৪৬) বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
স্থানীয়রা আরো জানান মিজানুরের কয়েকদিন ধরে সর্দিকাশি ও ঠান্ডার সমস্যা ছিল। করোনার সন্দেহজনক উপসর্গ থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সহযোগিতায় ইসলামি আন্দোলন বাংলাদেশের দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিমের সদস্য মোঃ সুলাইমান বেপারীর নেতৃত্বে জুবায়ের আহমেদ সাকীর ইমামতিতে অন্যান্য সদস্যদের সহযোগিতায় মিজানুরের লাশের জানাজা ও দাফনকাজ সম্পন্ন করা হয়।
