দোহারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানে ঢাকার দোহার উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে দোহার থানা প্রাঙ্গণে উপজেলার প্রতিটি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সদ্যস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালের স্বভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন, জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, ওসি তদন্ত মো. মাসুদুর রহমান, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ প্রমুখ।

আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *