দোহারে কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠোন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও কার্ডিওলজিস্ট, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. নাফিসুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শুধু বিদ্যালয়ের পাঠদান যথেষ্ট নয়, অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার নিয়মিত খোঁজখবর নিতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত করতে সহযোগিতা করতে হবে।
ডা. মো. নাফিসুর রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অগ্রগতি ও মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার অগ্রগতি নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ তৈরি হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার মো. আওলাদ হোসেন বাচ্চু, ভাঙ্গারী ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম. এ. খান সোহেল, সরকারি তিতুমীর কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার, ওয়াটারএইড (ইউকে)-এর ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মো. আনোয়ার হোসেন সিকদার এবং সরকারি কর্মচারী হাসপাতালের অবসরপ্রাপ্ত সনোলজিস্ট ডা. রুমানা আক্তার।
কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুলকে শাদ খানম ও ইমরান হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শাহজাহান খালাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ড. ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম শামীম বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শাহিন আহম্মেদ মাঝি, মুকসুদপুর শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি কেএম খালেদুজ্জামান জুয়েল, হেলাল উদ্দিন খালাসী, দীন ইসলাম ডালু খালাসী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. দেলোয়ার মোড়ল,  শাহিন আহসান, সেলিম মাঝি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. করীফ উদ্দিন, লিটন মোড়ল, সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *