নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে সামাজিক সংগঠন একরামুল মুসলিমীন যুব সমাজ পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে। গত ২৯ মে শুক্রবার এই কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির মূল কার্যক্রম শুরু হয়েছে।
চলতি বছর ৩ এপ্রিল জসিম হাওলাদার, টিপু সুলতান এবং ইমাম নাজমুস সাকিবের সমন্বয়ে গঠিত কার্যকরী পরিষদের মাধ্যমে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এসএম বিল্লাল হোসেনকে সভাপতি এবং আমির হোসেনকে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য নিয়ে কমিটি ঘোষিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফ হোসেন বাদল স্যার, শহীদ মোল্লা, শাহ আলম হাওলাদার, আজাদ ফকির, সুলতান মোল্লা মেম্বার, আ. হক মেম্বার, হাকিম আলী বেপারী, ডা. কাজী নূর উদ্দিন, মালেক দেওয়ান, কারী তাজুল ইসলাম প্রমুখ।
সভাপতি নির্বাচিত হয়ে দোহার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিল্লাল হোসেন বলেন, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আরো বেড়ে গেলো, সবার সহযোগিতা নিয়ে এই সংগঠনটির মাধ্যমে আমরা এলাকার মাদক নির্মূল, যুবকদের সঠিক পথে ফিরিয়ে আনা, দরিদ্র মানুষের সেবা করাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করব। করোনাভাইরাস পরিস্থিতিতে ইতোমধ্যে আমরা ১২০ টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী এবং ঈদসামগ্রী বিতরণ করেছি।
অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন হোসেন, রবিউল ইসলাম, সোয়াদ, ওয়াসিম, সিয়াম, মাসুদ, পারভেজ, হাবিবুর, জসিম, রবিন, মোক্তার, শাকিল, মশিউর, ইসা হাসান, শাকিল মিয়া, আহমেদ শাকিল, রিফাত, শাওন, বাবুলসহ এলাকার যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
