দোহারে উপজেলা চেয়ারম্যানের কম্বল বিতরণ

  নিজস্ব প্রতিবেদক:  দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে নিম্নআয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে ইউনিয়নের সাড়ে পাঁচশত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, সম্প্রতি উপজেলাব্যাপী সরকারি কম্বল বিতরণ করা হয়েছিল। তখন স্থানীয় জনপ্রতিনিধিগণ জানিয়ে ছিলেন-  কম্বলগুলো চাহিদার অনুযায়ী কম।’  সে বিষয়টি চিন্তা করে বাদপড়াদের তালিকা করে কম্বল দেয়া হলো।

আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের কথা ভাবে। তাইতো দেশের নিম্নআয়ের জনগোষ্ঠির জন্য বিভিন্ন ভাতা চালু করেছেন। যাতে তারা কিছুটা হলেও সহায়তা পান। অতএব, সবসময় আওয়ামী লীগের পাশে থাকুন। নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন এতে সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *