দোহারে উপজেলা আ. লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় নব নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৫ মে) বিকালে উপজেলার সুতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ গণসংবর্ধনা দেওয়া হয়।

সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

এসময় অনুষ্ঠানে মো. আলমগীর হোসেন বলেন, অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা জীবনের ঝুঁকি নিয়ে হামলা-মামলা, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি। আমাদের জীবন ঝুঁকির মধ্যে ছিল কিন্তু আমরা কোনো কিছুর পরোয়া করি নাই। আগামী দিনগুলোতেও যেকোনো পরিস্থিতিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকবো। আমরা আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে নিয়ে একটি শক্তিশালী সংগঠন তৈরি করবো ইনশা আল্লাহ। আমাদের যারা ত্যাগী নেতা এবং মাঠে আছে সেইসব নেতাকর্মীদের নিয়ে দোহার উপজেলার কমিটি গঠন করবো।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, ব্যবসায়ী ও সমাজ সেবক বরকত উল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য জয়নাল আবেদীন, মো. আলমাছ উদ্দিন, মো. আওলাদ হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. সুরুজ আলম সুরুজ, মো. আবুল বাশার মৃধাসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *