দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা- ১ আসনের পতাকা মিছিল

মো.কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের নেতৃত্বে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ পতাকা মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলের পূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা কার্যালয়ে নেতাকর্মদের নিয়ে আলোচনা সভা ও শহীদদের জন্য দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
পতাকা মিছিল টি বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমানের সভাপতিত্বে ও দোহার থানা শাখার সেক্রেটারী আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ থানা শাখার সেক্রেটারী মুফতি বুরহানউদ্দিন, দোহার পৌরসভা শাখার সেক্রেটারী মিরাজ হোসেন, দোহার থানা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মজিবুর রহমান , ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি জামাল হোসেন, মোশাররফ হোসেন শামিম, হাফেজ আল আমিন,মু. রাহাত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *