দোহারে ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

 নিজস্ব প্রতিবেদক:  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (দোহার -নবাবগগঞ্জ)ঢাকা -১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম তার নির্বাচনী এলাকা জুড়ে ব্যাপক গণসংযোগের অংশ হিসেবে দোহারের মৈনটঘাট, কার্তিকপুর বাজার ও বাংলাবাজার এলাকয় গণসংযোগ করেন।

শুক্রবার সকাল থেকে সারাদিনব্যাপী গণসংযোগ করেন চরমোনাই পীর সাহেব মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম। এই গণসংযোগে স্থানীয় জন সাধারণ, ব্যবসায়ী, কৃষক, যুবক ও প্রবীণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হাফেজ মাওলানা নুরুল ইসলাম তার প্রতীক হাতপাখা মার্কাকে জনগনের মাঝে পরিচয় করিয়ে দেন।   তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং জনগণের নানা ধরনের সমস্যা শুনেন ও সমাধানের আশ্বাস দেন। গণসংযোগ শেষে হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগনের সব ধরনের অধিকার বুঝিয়ে দেওয়া হবে। সবাই সবার ন্যায্য অধিকার পাবে।

তিনি তার বক্তব্যে আরো বলেন, “ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেল ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে , যেখানে গরীব, ধনী কোন ভেদাভেদ থাকবে না। ৎ

তিনি বলেন, জণগণের সমর্থন ও ভোটাধিকারের মাধ্যমে তারা কেবল ক্ষমতা পরিবর্তন নয়, বরং সমাজের মৌলিক পরিবর্তন আনতে চান যেখানে দুর্নীতি থাকবে না এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। গণসংযোগকালে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন দোকানে ও বাজারের অলীতে গলীতে হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন এবং হাতপাখা মার্কায় ভোট ও সমর্থন চান। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা ও মাহমুদপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *