নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রয়ারী) বিকেলে নয়াবাড়ি ইউনিয়নের আন্তা বাহ্রা এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার বিতরণে ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুজন মিয়ার নিজস্ব অর্থায়নে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় নয়বাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাব মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি র সভাপতি খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন মিলিটারি। ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি আবুল হাসেম বেপারী, ঢাকা জেলা বিএনপি র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সোহানসহ আরো অনেকে।
