ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশি নবীন সংঘ ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহনেওয়াজ সোহেল।
সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফরহাদ হোসেন, মো. শাহজাদা, বেলায়েত হোসেন সোহেল, শরিফুল ইসলাম মনির ও শ্রাবন আহমেদ সবুজ। সাধারণ সম্পাদক হয়েছেন মো. মিরাজ হোসাইন এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুর রহমান হাবিব।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সিদ্দিক মাহমুদ, কোষাধ্যক্ষ মো. ফাহিম, দপ্তর সম্পাদক তাসনিম আহমেদ রাফি এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নন্দ দুলাল পাল দায়িত্ব পালন করবেন।
ক্রীড়া সম্পাদক হয়েছেন আল ফাহাদ এবং সহ-ক্রীড়া সম্পাদক মো. সামির। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান। চাঁদা সংগ্রহকারী হিসেবে মো. আহাদ এবং সহ-চাঁদাসম্পাদক হিসেবে মো. তামিম নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসাইন নতুন কমিটির সদস্যরা হলেন- মো. কামরুজ্জামান রনি, রুবেল মাহমুদ, হারুন অর রশিদ ও মিজানুর রহমান খোকন।
নবগঠিত এই কমিটির মাধ্যমে ক্লাবের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
