নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ মুজাহিদ কমিটি দোহার থানা শাখা ও দক্ষিণ মধুরখোলা খালপাড় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব।
রোববার (২৮ নভেম্বর) উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দক্ষিণ মধুরখোলা খালপাড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ ওয়াজ মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতী মাজহারুল ইসলাম রাশেদী, ওলামা-মাশায়েখ ও বুযুর্গানে দ্বীন তাশরীফ।
