মো . কামাল হোসেন : ঢাকার দোহারে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ব্যাক্তি মুফতি ফয়জুল করিম। বৃহস্পতিবার এশার নামাজের পর নারিশা পশ্চিম চর হাই স্কুল মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
দোহার থানা মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
মাহফিলে সভাপতিত্ব করবেন দোহার থানা মুজাহিদ কমিটির (ছদর) সভাপতি মুফতি মাসউদুর রহমান সিদ্দিকি।
