মো.কামাল হোসেন: ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চর কুসুমহাটি গ্রামে আবাসন প্রকল্প না করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রস্তাবিত আবাসন প্রকল্পের জমিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় সাধারন মানুষ। মুজিববর্ষ উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসনের লক্ষে আবাসন প্রকল্প গড়ে তুলার অংশ হিসেবে দোহারের মাহমুদপুরের ২ নং ওয়ার্ডে ৩.১২ একর খাস জমিতে আবাসন প্রকল্প গড়ে তুলার উদ্যোগ নেন দোহার উপজেলা প্রশাসন।
এ জমিতে অনেক কৃষকেরা শাক সবজি চাষ করে জিবীকা নির্বাহ করে। তাই এখানকার জমিতে আবাসন প্রকল্প যেন গড়ে না উঠে এ দাবীতেই মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, আমদের এখানে একটি আবাসন আছে আমরা এখানে আর কোন আবাসন চাই না। আবাসন হলে অপরাধ বেড়ে যায়। আমরা চাই না সসাজে অপরাধ বাড়ুক। এখানে যেন আর কোন আবাসন গড়ে না উঠে আমরা এ দাবী জানাই প্রশাসনের কাছে।
