দোহারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:  “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যে ঢাকার দোহার উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে দোহার উপজেলা প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দোহারের বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
আলোচনা সভায় বক্তারা ‘দুর্নীতি দমনের চেয়ে, দুর্নীতি প্রতিরোধ করতে আহবান জানান। এসময় কোমলমতি শিশুদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ বোধ জাগ্রত করার জন্য দুর্নীতির কুফল তুলে ধরেন। দুর্নীতি একটি জাতীয় ব্যাধি, সকল উন্নতির অন্তরায় বলেও জানান হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মো. পিয়ার হোসেন, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোসাঃ কুলছুম বেগম, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক-ই-আজম, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরে আলম সিদ্দিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *