নিজস্ব প্রতিবেদব: : ঢাকার দোহার উপজেলায় তানশীরুল ইসলাম মাদরাসার উদ্যোগে আন্তঃমাদরাসা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জয়পাড়া বড় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় অষ্টম শ্রেণির নীল দল ও সপ্তম শ্রেণির সাদা দল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সাদা দলকে ১-০ গোলে পরাজিত করে নীল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন তানশীরুল ইসলাম মাদরাসার প্রিন্সিপাল এবি এম কামাল হোসেন।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা জিয়ারুল ইসলাম ও মাওলানা আবু বকর সিদ্দিক। তাদের প্রাণবন্ত ধারাভাষ্যে মাঠের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা জাহাঙ্গীর হোসাইন, কামাল উদ্দিন, মাহাবুবুর রহমান, শওকত তালুকদার, নেয়ামতল্লাহ, আবু ওবায়দা, অহিদুজ্জামান, ইমরুল কায়েস, মাওলানা মুক্তার হোসাইন, আবুল কাশেম, আব্দুল হামিদ, আব্দুল্লাহ আল মামুন, হোসেন আলী, মাসুম মাহমুদ, মাদরাসার অভিভাবক সদস্য ইমরান কাজী, বিল্লাল সরদার সহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
