দোহারে আধুনিকতার ছোঁয়া নিয়ে ‘ডক্টর বাইক’ এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মটরসাইকেল সার্ভিসিং এর ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া নিয়ে “ডক্টর বাইক’ এর যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ আগষ্ট) বিকেলে উপজেলার দক্ষিণ জয়পাড়া সেন্টার সীফ রেষ্টুরেন্ট সংলগ্ন এলাকায় অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে মটরসাইকেল এর যাবতীয় সার্ভিসিং এর কার্যক্রম নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
জানা যায়, দোহারের পাঁচ বন্ধুর উদ্যোগে ও সার্বিক প্রচেষ্টায় যাত্রা শুরু করে ‘ডক্টর বাইক’ নামে এই প্রতিষ্ঠানটি। উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন পাপেল মাহমুদ নিজাম, প্রান্ত দাস, সাব্বির হোসেন পাপ্পু ,শাহাদাত হোসেন নিঝু ও ফয়সাল আহমেদ তালুকদার (পিয়াস)।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পাপেল মাহমুদ নিজাম নববাংলাকে বলেন,দোহার-নবাবগঞ্জে এই প্রথম মটরসাইকেল সার্ভিসিং এর ক্ষেত্রে আমরা অত্যাধুনিক সব সরঞ্জাম ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে পরিচালিত করতে যাচ্ছি প্রতিষ্ঠানটি। আমরা বিশ্বাস করি এখানে দোহার-নবাবগঞ্জের সেরা মটরসাইকেল সার্ভিসিং সেবা দিতে পারবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার প্রকৌশলী মশিউর রহমান,সাবেক ছাত্র নেতা সাজ্জাদ হোসেন সুরুজ, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক উদয় হুসাইন, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জযপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার,সাধারন সম্পাদক আব্দুর রহমান সান্ত, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক শিহাব-উর-রহমান শিকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *