নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের উদ্যোগে মাস্ক বিতরন করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সকালে উপজেলার জয়পাড়ায় বেগম আয়শা শপিং কমপ্লেক্সে এ মাস্ক বিতরন করা হয়। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশে দোহার উপজেলায় ১০ হাজার মাস্ক বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠণের নেতাকর্মী, দোহার প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরনকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আব্দুল কাদের মন্ডল, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক উজ্জামান ফারুক, মুুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাশার মৃধা, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খানসহ আরও অনেকে।
