নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আসন্ন রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সাঈদের পক্ষ থেকে পূজা মণ্ডপে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) আসন্ন শারদীয়া দুর্গা উৎসব আনন্দঘন পরিবেশ উদযাপনের উপলক্ষে উপজেলার রাইপাড়া ইউনিয়নে সাঈদুর রহমান সাঈদের ব্যক্তিগত অর্থায়নে প্রতিটি পূজা মণ্ডপে ৫০ কেজি করে চিনিগুড়া পোলাওয়ের চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সাখাওয়াত হোসেন, আবুল কাশেম খান, ডা. দিলীপ চন্দ্র শীল, সাইফুদ্দিন আহাম্মেদ, আব্দুল মান্নান, ফারুক মাদবর, আবুল কালাম আজাদ, জামিরুল ইসলাম, তোতা মাদবর, মোক্তার হোসেন মইফল, হাসেম খান, আসলাম খান, মনির হোসেন, রনি সাহা, পপি শীলসহ আরও অনেকে।
