দোহারের মুকসুদপুরে গিয়াসউদ্দিন সোহাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন সোহাগ। প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে কখনো রাতের অন্ধকারে রাস্তায় ছিন্নমুল মানুষের মাঝে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।
গিয়াস উদ্দিন সোহাগ বলেন, ছাত্র রাজনীতির শুরু থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। করোনার সময়ে মানুষের পাশে ছিলাম। এবার শীতের শুরু থেকে অসহায়দের মাঝে ধারাবাহিক ভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছি। তিনি আরও বলেন, আমাদের দোহারের অভিভাবক ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের দিক নির্দেশনায় ভবিষ্যতেও মানুষর কল্যাণে কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *