দোহারের মাহমুদপুরে রাস্তার বেহালদশা, সংস্কারের দাবী এলাকাবাসীর

মো.কামাল হোসেন : দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর ও নারানপুর গ্রামের রাস্তার বেহালদশা। শ্রীকৃষ্ণপুরের পুরাতন বাস স্টান্ড থেকে নারানপুরের শিমুলতলা হয়ে নারানপুর মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে রয়েছে ছোট বড় অনেক গর্ত। প্রায় ৩ বছর ধরে রাস্তার এ বেহালদশা। মাঝে মাঝে ব্যাক্তি বা সংগঠনের উদ্যোগে রাস্তার বিভিন্ন স্থান মেরামত করা হলে ও এখন বৃষ্টির কারনে রাস্তার অবস্থা আরো খারাপ হচ্ছে।

মাহমুদপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াত করে। এ রাস্তা দিয়ে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়, ৩৮ নং চর হোসেনপুর সরকারি প্রার্থমিক বিদ্যালয়, মাহমুদপুর দারুস সুন্নাহ বালিকা মাদরাসা, চর বৈতা ইসলামিক একাডেমি, ওমর ফারুক (রা.) কিন্ডার গার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শত শত ছাত্র ছাত্রী যাতায়াত করে। রাস্তার বিভিন্নস্থানে ভাঙ্গা থাকার কারনে ছোট ছোট ছেলে মেয়েরা অনেক সময় দুর্ঘটনার শিকার হয়।

এ ছাড়া ও এ রাস্তটি ভাঙ্গা থাকার কারনে দীর্ঘ দিন যাবৎ ঠিকমতো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে অনেক সময়ই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মাহমুদপুর ইউনিয়নের এ অঞ্চলের বাসিন্দাদের। অনেক সময় এ রাস্তা দিয়ে বড় কোন যানবাহন তো দূরের কথা বাইসাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে ও যাতায়াত করা যায় না। ফলে বাধ্য হয়ে পায়ে হেটেই যাতায়াত করতে হয় এ রাস্তটির আশেপাশে বসবাসকারী বাসিন্দাদের।

এ রাস্তাটি দিয়ে যাতায়াতকারী মো. মুক্তার হোসেন নববাংলাকে জানান,” এ রাস্তাটি অনেক ভাঙ্গা। এখান দিয়ে ঠিকমতো যাতায়াত করা যায় না। গাড়ি আসা যাওয়া করতে পারে না ঠিকমতো।আমরা অনেক অসুবিধায় আছে। আমরা রাস্তটি মেরামতের দাবী জানাচ্ছি।

মো.সুজন হোসেন জানান,” আমাদের এ রাস্তটি দীর্ঘ দিন যাবত এমন অবস্থা। আমরা এ রাস্তটি দিয়ে বড় কনো গাড়িতে যাতায়াত করতে পারি না। আমরা এ রাস্তটি সংস্কারের দাবী জানাচ্ছি।

কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো.রাকিব জানান, আমরা এ রাস্তাটি দিয়ে স্কুলে যাওয়া আসা করি। এ রাস্তটি ভাঙ্গা থাকার কারনে বৃষ্টির দিনে আমাদের যাতায়াত করা খুব অসুবিধা হয়।

মো. বুরহান নববাংলা কে জানান, এলাকার কয়েকজন বেশ কয়েকবার রাস্তাটির কিছু যায়গা মেরামত করলে ও কিছু দিন পর আবার আগের মতো হয়ে যায়। আমরা সরকারি ভাবে এটা মেরামতের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন নববাংলা কে জানান,” এ রাস্তটি ভাঙ্গা থাকার কারনে আমার ইউনিয়নের জনগণের খুব অসুবিধা হচ্ছে। এরাস্তাটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। এ রাস্তটি খুব দ্রুত সংস্কার করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *