দোহারের মাহমুদপুরে ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষে থেকে কম্বল বিতরণ

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে।  সোমবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ফারুকউজ্জামান ফারুক পেসকারের বাস ভবনে সালমান ফজলুল রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত গরীব অসহায় প্রায় ২০০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র  (কম্বল) বিতরণ করেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এ সময় আলমগীর হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক খাত ও উপদেষ্টা সালমান এফ রহমান দোহারবাসীর জন্য দিনরাত অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি শীত মৌসুমে যেন কোনো গরীব অসহায় লোক কষ্ট না করে সেই লক্ষ্যে আজ এই মাহমুদপুর এলাকায় শীতবস্ত্র বিতরণ করলেন।

এ সময় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি  ফারুকউজ্জামান পেসকার, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদ পত্তনদারসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *