দোহারের বাদশার দাম ১২ লাখ!

নিজস্ব প্রতিবেদক : আসছে কোরবানী ঈদকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুরের হরিচন্ডি এলাকার বেপারী ডেইরি ফার্মের মালিক স্বাধীন বেপারী তার হলিস্টন ফিজিয়ান গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন। খামার মালিক উন্নতমানের এই জাতের গরুটির নাম রেখেছেন ‘বাদশা’। সারে ১০ ফিট দৈর্ঘ্য ও ৬ ফিট প্রস্থের বাদশার ওজন প্রায় ১৫০০ কেজি বলে জানিয়েছেন খামার মালিক। বাদশার দাম হাকিয়েছেন ১২ লাখ টাকা।

কোনো প্রকার মোটাতাঁজাকরণ ওষুধ ছাড়াই বাদশার খাবারের তালিকায় ছিলো দেশীয় খাবার। খামার মালিক স্বাধীন আরও জানান, উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এ বাদশাকে প্রদর্শন করে সনদ পান তিনি। তাই তিনি আশা করছেন এবার কোরবানীতে ভালো দামে বিক্রি হবে বাদশা।

যোগাযোগ করুন স্বাধীন বেপারী, মোবাইল. ০১৭১৫৯৬২০৫১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *