দোহারের প্রাথমিকের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে করোনা টিকার প্রথম ডোজ প্রদান শুরু হয়েছে। শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের মঙ্গলবার থেকে টিকা দেওয়া শুরু হয়েছে।

স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেই করোনার টিকা পাচ্ছে শিক্ষার্থীরা। বুধবার দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের মধ্যে করোনার প্রথম ডোজের টিকা দেয় পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ কার্যক্রম।

প্রথমধাপে ৯টি ইউনিয়নের ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আওতায় টিকা পাবে। প্রতিদিন একটি বিদ্যালয়ের ২’শত শিক্ষার্থীদের মধ্যে টিকা দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন জানান, প্রথম ধাপে ১১ দিন পর্যন্ত টিকা দেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপের টিকা শুরু হবে। এভাবে প্রাথমিকের সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *