দোহারের নারিশায় ইসলামি ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় নারিশায় ইসলামি ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ এজেন্ট শাখা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিজনেস পয়েন্ট এর ব্যবস্থাপনা পরিচালক সম্রাট মোল্লার সঞ্চালনায় ও ঢাকা দক্ষিণ জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু ছাঈদ মো. ইদ্রিসের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, মুক্তিযুদ্ধকালীন উপজেলা কমান্ডার ডা. আবুল কালাম, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান ও মুকসুদপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি এম এ হান্নান, নারিশা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বশির আহম্মেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *