দোহারের নারিশায় জিকু বেপারীর ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার : মহামারি করোনাভাইরাস এর ফলে খেটে খাওয়া মানুষগুলো কাজকর্ম না পেয়ে ঘরে বসে দিন কাটাচ্ছে অনাহারে বা অর্ধাহারে। এমতাবস্থায় পরিস্থিতির শিকার হয়ে যারা কষ্টে দিনযাপন করছে তাঁদেরকে ঢাকা জেলার দোহার উপজেলার ৭নং নারিশা ওয়ার্ড ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম জিকু বেপারীর ব্যক্তিগত অর্থায়ন থেকে অত্র এলাকার প্রায় ২৫০টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে ত্রাণ বণ্টন করা হয় উপস্থিত সবার মাঝে। ত্রাণ হিসেবে প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, পেয়াজ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দুলাল বেপারী, মাওলানা আবুল হাসান আবু বকর, আনিস রানা, আসাদুল ইসলাম বাবু বেপারী, মালেক বেপারী, সালাম বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *