আব্দুর রাহিম: উৎসবমুখর পরিবেশে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন হলো ঢাকার দোহার উপজেলার জয়পাড়া দেবীনগর হাটের আনুষ্ঠানিক বেচাকেনার। শনিবার বিকালে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে জয়পাড়া পশুর হাটের উদ্বোধন হয়।
দোহার পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও হাট ইজারাদার দেলোয়ার হোসেন মাঝির সভাপতিত্বে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, পৌরসভা আওয়ামীলী নেতা জাহাঙ্গীর চোকদার, আহবায়ক সদস্য মো. সালাহউদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, পৌরসভা কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, উদয় হোসাইন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শফিকুল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সাদ্দাম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইফ হোসেন,সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কিছু সময় পরপরই তোরণের নীচ দিয়ে হাটের উদ্দেশে ট্রাকভর্তি গরু ঢুকছে। হাটকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
কোরবানির পশু নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, গত বছরের তুলনায় এবার হাট আরও জমজমাট মনে হয়েছে। ইনশা আল্লাহ এবারের হাট অন্য সব বারের তুলনায় আরও জমজমাট হবে। বিক্রেতাদের আশা, আগামী দুই-তিন দিনের মধ্যে হাট আরও জমে উঠবে।
কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ এবং সহজ লেনদেন নিশ্চিত করতে স্মার্ট হাটের উদ্যোগ নেওয়া হয়েছে। পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগ ক্রেতা-বিক্রেতাদের নগদ অর্থ বহনের ঝুঁকি, নকল বা ছেঁড়া/ফাটা নোট-সংক্রান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
