নিজস্ব প্রতিবেদন : দোহার উপজেলার ইমামনগর গ্রাম থেকে ১৮৪ লিটার দেশীয় তৈরী বাংলা মদ ও ৪ লিটার বিদেশী মদ সহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। আটককৃতরা হলেন দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত হিরণ গোমেজের ছেলে এ্যান্থনি স্বপন গোমেজ (৪৮) এবং একই গ্রামের মৃত সাধু গোমেজের ছেলে বেঞ্জামিন গোমেজ (৬০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ইমামনগর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে ১৮৪ লিটার দেশীয় তৈরী বাংলা মদ, ৪ লিটার বিদেশী মদ ও ৩৫ টি বিভিন্ন সাইজের খালি মদের বোতল উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন যাবত দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দেশী বাংলা মদ (চোলাই মদ) উৎপাদন, প্রক্রিয়াজাত করণ, মজুদ, গুদামজাত ও বিক্রয় করে আসছিলো।
এ ঘটনায় দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে র্যাব।
