নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার লটাখোলা সরল সংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪মার্চ) বিকেলে লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । মোট চারটি দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। দলগুলো হল লাল দল, সবুজ দল, হলুদ দল ও নীল দল। এই চারদল থেকে সবুজ দল ও লাল দল ফাইনালে উঠে। চ্যাম্পিয়ন হয় সবুজ দল।
সুজন মাহমুদ আফসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক, নাট্যকার ও পরিচালক শেখ সেলিম, লটাখোলা সরল সংঘের সাবেক সিনিয়র সহ- সভাপতি বদিউজ্জামান বাদল, লটাখোলা সরল সংঘের সাধারণ সম্পাদক ও দোহার উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল রহমান মিন্টু ভূইয়া, লটাখোলা সরল সংঘের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ আলমগীর খন্দকার। যুবায়ের খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আশ্রাফ, মোরাদ, শিপন, উচ্ছ্বাস, পিয়াস, ফিয়াম প্রমুখ।
