মো. নাজমুল হোসেনঃ ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো.মাহাবুবুর রহমান বলেন, আপনারা জানেন ঢাকা জেলা পরিষদ দুর্নীতিতে নিমজ্জিত ছিলো । কিন্তু আমি চেয়ারম্যান হওয়ার পর দুর্নীতির কালো দেয়াল ভেঙ্গে সাদা দেওয়াল তৈরী করেছি। আমি যতদিন পরিষদের দায়িত্বে থাকবো আমার জেলা পরিষদে কোনো দুর্নীতির ছোঁয়া লাগতে দিবোনা। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আলগীচর ইসলামিয়া ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
মো. মাহাবুর রহমান বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছি। আমার সাথে যারা রাজনীতি করেছে অনেকেই বিলাসবহুল জীবন যাপন করছে। কিন্তু আমার শরীরসহ আমার ঘরের প্রতিটি কোনায় কোনায় স্বৈরাচারীদের অত্যার।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে আমরা হাতে অস্ত্র তুলে নিয়ে এদেশ স্বাধীন করেছি। এ বছই আমরা সেই মহান নেতার জন্ম শতবার্ষিকী এবং সেই সাথে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো ইনশা আল্লাহ।
আলগীচর ইসলামিয়া ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, জেল আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান খান সোহেল, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এসএম সাইফুল ইসলাম, অত্র ক্লাবের সাধারণ সম্পাদক বাদল রহমান জীবন, বাহ্রা ইউপি চেয়ারম্যান ড. শাফিল উদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম, আলগীচর পল্লী উন্নয়ন সমিতির সভাপতি এড. আবুল কাশেম মৃধা, সহসভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাজ্জাদ হোসেনসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজাউল চৌধুরী রুবেল।
