দক্ষিণ জয়পাড়া আদর্শ সমাজের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে যাচ্ছে সারাবিশ্ব। বাংলাদেশের মানুষও ভাইরাসের কারণে এখন ঘরবন্দি। দিনমজুররা পড়েছেন বিপাকে। ফুরিয়ে গেছে অনেকের ঘরের খাবার। এমন দুর্দিনে সেই সব দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে সরকার। বেসরকারি ও ব্যক্তি উদ্যোগেও সহায়তা কার্যক্রম চলছে। 

সেই ধারাবাহিকতায় ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া আদর্শ সমাজের উদ্যোগে অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুম্মায় দক্ষিণ জয়পাড়া আল সাহাবউদ্দিন জামে মসজিদের সামনে অসহায়দের মাঝে চাল, ডাল, তেল ও লবণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আল সাহাবুদ্দিন জামে মসজিদের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক হুমায়ুন কবির মিজান, সহ সভাপতি আব্দুল আলী, আশিকুর রহমান সোহেল, জামাল আহমেদ, সহ-সম্পাদক ফারুক আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ এসএম সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।

এসময় তারা করোনার এমন পরিস্থিতে সমাজের বিত্তবানদের যার যার অবস্থান থেকে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *