দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান মেম্বার গ্রেফতার

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী মেম্বার(৪৭)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জিনজিরা ইউনিয়নের বন্ধ ডাকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ রমজান আলী জিনজিরা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বারও ছিলেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু জানান, গ্রেফতারকৃত দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী মেম্বারের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মডেল থানায় একটি মামলা রয়েছে। তিনি ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর এবং নাশকতা কর্মকাণ্ডের অন্যতম অর্থের দোকানদাতা ছিলেন। এছাড়া তিনি কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শাহীন আহমেদের অন্যতম হাতিয়ার ছিলেন।

তিনি ফ্যাসিস্ট আওমী লীগ সরকারের আমলে কদমতলী গোলচত্ত্বর এলাকায় ক্ষমতার প্রভাব বিস্তার করে নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে কোটি কোটি টাকার মালিক বুনে যান । সে গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলুর নেতৃত্বে জিঞ্জিরা ইউনিয়নের বন্ধ ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

তার গ্রেপ্তারে বন্ধ ডাকপাড়া এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছে। এদিকে রমজান মেম্বারের অন্যতম সহযোগী দক্ষিণ কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মেরাজুর রহমান সুমনকেও দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *