তৃতীয় বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

ডেস্ক রিপোর্ট : দেশের জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ বিয়ে করেছেন। তিনি নিজেই এই সুখবরটি নিশ্চিত করেছেন। তার স্ত্রীর ডাক নাম শিফা। পারিবারিক নাম আফসানা চৌধুরী।আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) হাবিব নিজেই তার বিয়ের খবর জানিয়েছেন। এটি তার তৃতীয় বিয়ে।

রাখা হয়েছে। ঈশ্বর মঙ্গল করুন।’হাবিবের এই পোস্টের নিচে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন।প্রসঙ্গত, তৃতীয়বারের মতো সংসার পাতলেন তরুণ প্রজন্মের হার্টথ্রব মিউজিশিয়ান হাবিব ওয়াহিদ। পপস্টার ফেরদৌস ওয়াহিদের পুত্র হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ের সংসারে মনের অমিলের কারণে বিচ্ছেদ
ঘটে অল্প সময়ের ব্যবধানে।এরপর হাবিব ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *