তীব্র দাপদাহে সিংগাইরে পথচারি ও সেবাগ্রহীতাদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:” তীব্র তাপদাহে পর্যাপ্ত পানি পান করুন সুস্থ্য থাকুন”এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে পথচারী ও সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পানি সরবরাহ কেন্দ্র(সরোবর) উদ্বোধন করেছেন জেলা প্রশাসক রেহেনা আকতার। সোমবার(২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ গেট সংলগ্ন অফিস লিংকের নামনে ঠান্ডা পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহি অফিসার পলাশ কুমার বসু বলেন,প্রচন্ড গরমের মধ্যে শ্রমজীবি খেটে খাওয়া মানুষ ও উপজেলায় সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের দিকে চিন্তা করে বিশুদ্ধ নিরাপদ ঠান্ডা পানি বিতরণের কেন্দ্র চালু করা হলো। যতদিন গরম থাকবে ততদিন এটা চলবে বলেও জানান তিনি।

এতে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবিবুর রহমান,সিংগাইর সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল্লাহ আল ইমরান ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম,সিংগাইর প্রেসক্লাবের সদস্য সচিব মো.রকিবুল হাসান বিশ্বাস,সাবেক সাধারণ সম্পাদক মাসুম বাদশা,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার উজ্জল হোসেন ও সার্টিফিকেট সহকারী  (নাজির) চৈতন্য চন্দ্র শীলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *