ঢাকা-২ আসনে বিএনপির ঈদ শুভেচ্ছা ও খাদ্য সামগ্রী বিতরণ

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব আমান উল্লাহ আমান ও ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে ঢাকা-২ আসনে দুঃস্থদের মাঝে ঈদ শুভেচ্ছা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রোববার দুপুরে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি তারানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিনুর তত্বাবধানে ১২টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে একহাজার করে দুঃস্থ পরিবারের মধ্যে এই ঈদ শুভেচ্ছা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় মডেল উপজেলা বিএনপির বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন । এসব ঈদ শুভেচ্ছা ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল, নুডুলস, চিনি, সেমাই, ও সয়াবিন তৈল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *