ঢাকা -১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম

মো.কামাল হোসেন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (দোহার – নবাবগঞ্জ) ঢাকা – ১ আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ( দোহার নবাবগঞ্জ) ঢাকা -১ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা নুুরুল ইসলাম। কেন্দ্রীয় নির্দেশে সোমবার দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলামের কাছে মননোয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা -১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো.কামাল হোসেন মাস্টার, যুগ্ম আহবায়ক ডা.বিল্লাল হুসাইন, সমন্বয়কারী আব্দুল মালেক, সহ সমন্বয়কারী মিরাজ হোসেন,  ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সাবেক সভাপতি মো.জামাল হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশাররফ হোসেন শামিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.রাহাত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *